ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

মোঃ রাকিবুল হাসান : স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২/১১/২০২৪, ১১:০৫:২২ AM

পাবনার বেড়া মহিলা ফাযিল (ডিগ্রি)মাদ্রাসা আলীম পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী পাস

পাবনার বেড়া মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ২০২৪ইং সালের আলিম পরিক্ষায় শতভাগ পাস করেছে । বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে আওতাধীন বেড়া মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাসের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

পাবনার বেড়া মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ২০২৪ইং সালের আলিম পরিক্ষায় শতভাগ পাস করেছে । বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে আওতাধীন বেড়া মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাসের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

বেড়া মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত ১৯৯৪ সাল থেকে শিক্ষা কার্যক্রম কৃতিত্বের সাথে পরিচালনা করে আসছে । এ বছর প্রতিষ্ঠানটি হতে মোট ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই কৃতিত্বের সাথে পাশ করেছে। পরিচালনা পরিষদের সভাপতি পাবনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো আব্দুল্যাহ আল মামুন জানান, প্রতিষ্ঠানটি শতভাগ ফলাফল অর্জনে আমরা অনেক খুশি, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতের আরও ভালো ফলাফল আশা করছি।'

প্রিন্সিপাল কাজী আব্দুস সালাম বলেন ‘মাদ্রাসায় এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষকদের নিরন্তর চেষ্টায় ধারাবাহিক এই সাফল্য। প্রতিটি শিক্ষার্থীদের শিক্ষকগন অক্লান্ত পরিশ্রম করেছেন ও শুধু লেখাপড়া নয়; তাদের খেলাধুলা, স্বাস্থ্য, বিনোদন থেকে শুরু করে সব ধরনের চাহিদা পূরণে সবসময় শ্রম দিয়ে আসছেন।